
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ও নতুন সদস্যদের অংশগ্রহণে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর শেরেবাংলা রোডস্থ সিয়াম কনফারেন্স সেন্টারে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান মুন্না। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে নতুন সদস্যদের পরিচয় পর্বে তারা নিজেদের সম্পর্কে তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আসন্ন বৈশাখী উৎসব আয়োজনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।
সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মাহমুদ সোহেল, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, হুমায়ুন কবীর ও এসএম মাহবুবুর রহমান।
নতুন সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন কামাল মোস্তফা, মাসুম বিল্লাহ, জিএম রাসেল ইসলাম ও শাহরিয়ার হোসেন মানিক। বক্তারা সংগঠনের ঐক্য ধরে রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সবাই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
