রবিবার, মার্চ ২৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তোপধ্বনির ও সৃতিসৌধে শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করে, ডিএমএকাডেমি ফুটবল মাঠে পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শারীরিক কসরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সেইসব বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে। উপজেলা প্রশাসন হলরুমে সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা রিশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের এমপি সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বডিগার্ড সাবেক সেনাবাহিনীর সদস্য নুরইসলাম, উপজেলা বিএনপি আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আফজাল হোসেন মাষ্টার, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহিল জামান, প্রকল্প কর্মকর্তা মোখাখেরুল ইসলাম প্রমুখ।

‎সভায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

‎অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *