রবিবার, ফেব্রুয়ারি ১

কালীগঞ্জ থানা নায়েবে আমীর সর্দার আব্দুল আজিজের ইন্তেকাল: ঐক্য আন্দোলনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সদস্য ও কালিগঞ্জ থানা নায়েবে আমীর জনাব আব্দুল আজিজ সর্দার গতরাতে (১৩ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মরহুমের ইন্তেকালে আন্দোলন এক কর্মবীর মুজাহিদকে হারালো। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সারা জীবনের ভালো কাজগুলো কবুল করে জান্নাতে উঁচু মাকাম দান করুন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি রইল গভীর শোক ও সমবেদনা। আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে সবরে জামিল দান করুন। আমিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *