
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কনকর্ড গ্রুপে ‘জেনারেল ম্যানেজার (জিএম) বা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) – ইন্টারনাল অডিট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৮ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকসহ প্রফেশনাল ডিগ্রি হিসেবে এসিএ/এফসিএ (ICAB) অথবা এসিএমএ/এফসিএমএ (ICMAB) সম্পন্ন হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের গ্রুপ অব কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং অথবা রিয়েল এস্টেট খাতে ন্যূনতম ১৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৫৫ বছর এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আগ্রহী প্রার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় বেতন ছাড়াও মোবাইল বিল, মেডিকেল অ্যালাউন্স, বীমা, গ্র্যাচুইটি এবং বার্ষিক দুটি উৎসব বোনাসসহ কোম্পানির পলিসি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।
যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কনকর্ড গ্রুপের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
