বুধবার, ফেব্রুয়ারি ১১

ইসরায়েলে আরব জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার প্রতিবাদ

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইসরায়েলের আরব অধ্যুষিত শহরগুলোতে আশঙ্কাজনক হারে বেড়ে চলা বন্দুক সহিংসতা ও খুনাখুনি দমনে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে নেমেছেন কয়েক হাজার মানুষ। গত কয়েক দিনে হাইফাসহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে ফিলিস্তিনি ও ইহুদি নাগরিকরা সম্মিলিতভাবে সরকারের নিষ্ক্রিয়তার অবসান দাবি করেছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ইসরায়েলি প্রশাসনের চরম অবহেলার কারণে আরব কমিউনিটিগুলোতে অপরাধী চক্র ও মাফিয়া গ্রুপগুলো লাগামহীন হয়ে পড়েছে।

প্রতিবাদকারীরা জানান, পুলিশের চোখের সামনে অপরাধ ঘটলেও তারা কার্যকর পদক্ষেপ নিতে গড়িমসি করছে।

বিক্ষোভ চলাকালীন হাইফা শহরে রাস্তা অবরোধ করার দায়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এই অস্থিরতার মধ্যেই উত্তর ইসরায়েলের কাফর কান্না শহরে ২৯ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে, যা স্থানীয়দের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে।

আন্দোলনকারীদের মতে, এটি কেবল একটি আইনি সংকট নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোগত বৈষম্য। ফিলিস্তিনি ও ইহুদি নাগরিকদের এই যৌথ আন্দোলন বার্তা দিচ্ছে যে, ক্রমবর্ধমান এই রক্তপাত বন্ধ করতে হলে ইসরায়েলি সরকারকে কেবল প্রতিশ্রুতি নয়, মাঠ পর্যায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: আল জাজিরা, দি নিউইয়র্ক টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *