রবিবার, এপ্রিল ৫

ইরানি পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের আরও একটি শক্তিশালী সামরিক বিমান ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার (৫ এপ্রিল) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, গত ৩ এপ্রিল বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার অভিযানে আসা একটি ‘সি-১৩০ হারকিউলিস’ বিমানকে দক্ষিণ ইরানের ইসফাহান শহরে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ফারাজ রেঞ্জার্স’ নামক একটি বিশেষ পুলিশ কমান্ডো ইউনিট এই মার্কিন বিমানটি ধ্বংস করতে সক্ষম হয়। আইআরজিসি’র দাবি, বিধ্বস্ত হওয়া এই সি-১৩০ ক্লাসের বিমানটি পবিত্র ইরানি ভূমিতে অনধিকার প্রবেশকারী আক্রমণকারীদের জন্য রসদ সরবরাহ ও উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল।

উল্লেখ্য, লকহিড সি-১৩০ হারকিউলিস মূলত যুক্তরাষ্ট্র নির্মিত একটি শক্তিশালী চার ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা সৈন্য ও কার্গো পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *