সোমবার, ফেব্রুয়ারি ২৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন এনেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’-এর ধারা ৭ অনুযায়ী জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এই আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের মামলা পরিচালনার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় এই পদে নিয়োগ দিয়েছিল। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর তার স্থলে এখন আমিনুল ইসলামকে স্থলাভিষিক্ত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *