
|| ক্যারিয়ার ডেস্ক ||
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার জনবল নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত।
যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। এছাড়া প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকতে হবে।
