রবিবার, মার্চ ৮

সলঙ্গায় রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর সলঙ্গা বাজারের হাজী ইসহাক আলী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংগঠনের উন্নয়ন মূলক কার্যক্রম এবং সাংবাদিকদের বাৎসরিক ভ্রমণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সদস্য আব্দুর রহিম,আখতার হোসেন হিরন,সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে সাহেদ আলী বলেন, “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” সলঙ্গার পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সলঙ্গার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে আসছে। পাশাপাশি সমাজের অন্যায়, দুর্নীতি,উন্নয়ন কার্যক্রম ও অবহেলিত মানুষের কথা গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে কাজ করছে। তিনি আরও বলেন, অপসাংবাদিকতার কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে পেশাদার সাংবাদিকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মানোন্নয়নে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *