
|| নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি এই গুরুত্বপূর্ণ সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।
সফরকালে সেনাবাহিনী প্রধানের বেশ কিছু উচ্চপর্যায়ের কর্মসূচি ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ একটি বিশেষ সম্মাননা প্রস্তাব গ্রহণ।
এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।
