শুক্রবার, ফেব্রুয়ারি ২৭

শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজধানীর শাহজাহানপুরে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে শাহজাহানপুর থানাধীন হলি আইডিয়াল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বক্তব্যে তিনি বলেন, রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের একটি মহান মাস। সমাজের প্রতিটি স্তরে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

হলি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

এছাড়াও স্কুলের শিক্ষকমণ্ডলী ও ওলামায়ে কেরামগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে শরিক হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *