সোমবার, মার্চ ৯

রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ: ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের দাবি

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

ইরানের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরী। ১৭ রমজান, ৭ মার্চ ২০২৬ শনিবার বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়ার নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন ও বায়তুল মোকাররমসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ইরানের ওপর বৈশ্বিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে ‘বিশ্ব সন্ত্রাসী ইসরাইল ও আমেরিকার ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করো’ এবং ‘বিক্ষোভ মিছিল’ সম্বলিত দাবিগুলো স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইরানের ওপর অযৌক্তিকভাবে যুদ্ধ চাপিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বকে অশান্ত করার চেষ্টা চলছে। একইসাথে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার পরিণাম শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বক্তারা অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে এই আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *