সোমবার, ফেব্রুয়ারি ২

মানিকগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার; প্রার্থীর সমর্থনে সরব জনগণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের পক্ষে জনসমর্থনের ব্যাপক জোয়ার লক্ষ করা যাচ্ছে। নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে ‘দাঁড়িপাল্লা’ মার্কা নিয়ে অন্যরকম উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

সরেজমিনে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে এই গণজোয়ারের চিত্র ফুটে উঠেছে।

সিংজুড়ি ইউনিয়নের বাজার এলাকার প্রবীণ ভোটার ও ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম জানান, তিনি জীবনে অনেকবার ভোট দিয়েছেন কিন্তু এবারের মতো দাঁড়িপাল্লার পক্ষে মানুষের এমন স্বতঃস্ফূর্ত সাড়া তিনি আগে কখনো দেখেননি।

ঘিওর পঞ্চরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারণা চলাকালে ভোটার মোঃ শাহ আলম বলেন, “আমরা অতীতে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল—সব প্রতীকের ক্ষমতা দেখেছি। তারা ক্ষমতায় থেকে মানুষের ওপর দুর্নীতি ও জুলুম করেছে। তাই এবার শান্তিতে বসবাসের আশায় আমরা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘিওর থানা আমীর স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে নিয়মিত দিক-নির্দেশনামূলক পথসভা করছেন। এছাড়া পয়লা ইউনিয়নের তেরোশ্রী বাজারে মানিকগঞ্জ জেলা জামায়াতের ‘উকিল ফোরাম’ গণসংযোগ ও উঠান বৈঠক পরিচালনা করছে।

উকিল ফোরামের পক্ষ থেকে অ্যাডভোকেট মনোয়ার হোসাইন জানান, তাঁরা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সাধারণ জনগণ এই নির্বাচনে ডা. আবু বকর সিদ্দিককে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *