
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত হলেন, উপজেলার গালা ইউনিয়নের মহাপুরা গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লাভলু (২৫) ও কালই গ্রামের মোঃ সাঈদ সরকারের ছেলে মোঃ লাইছ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মহাপুরা মেহেদী হাসান লাভলুর বাড়ি থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার এসআই এমদাদুল হক।
এই বিষয়ে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রজু করা হয়েছে। মামলা নং- ০৯/১২।
