শনিবার, ফেব্রুয়ারি ২৮

বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি আলীমের শুভেচ্ছা বিনিময়

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নব-নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খাঁন আলীম বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বেলকুচি প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।

সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য সম্রাট আমিরুল, ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, সহ-সভাপতি নারায়ণ মালাকার, দপ্তর সম্পাদক আবু মুসা, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু, পারভেজ সরকার, উজ্জ্বল আধিকারী, মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, আল আমিন হোসেন, টুটুল শেখ ও সেরাজুল ইসলাম মঈন উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও গণমাধ্যমের কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি সেগুলো গুরুত্বের সাথে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *