
|| নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে রেডিমেড পোশাকের নতুন শো-রুম ‘রিও ক্লোথিং’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারে ইউসিবি ব্যাংকের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে শো-রুমটির কার্যক্রমের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ। এখন থেকে এ শো-রুমে আধুনিক ও রুচিসম্মত বিভিন্ন ধরনের রেডিমেড পোশাক পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টিভি-এর সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির সহ-সভাপতি মহর আলী প্রামানিক, বেলকুচি পরিবেশক সমিতির সভাপতি হাজী আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নয়ন কুমার ঘোষ বলেন, “আমাদের অঞ্চলের মানুষ ভালো পোশাক ক্রয়ের জন্য ঢাকা ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা-উপজেলায় যেতে বাধ্য হন। এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে আধুনিক ও রুচিসম্মত পোশাকের শো-রুম ‘রিও ক্লোথিং’ চালু করেছি। এখানে ক্রেতারা সুলভ মূল্যে তাদের পছন্দের পোশাক ক্রয় করতে পারবেন বলে আমরা আশা করছি।”
তিনি আরও জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন ও বৈচিত্র্যময় পোশাক সংযোজন করা হবে।
