
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদলগাছী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।

ছাত্র সংগঠনটির বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখা ছাত্রশিবিরের এইচ আর ডি ও পাঠাগার সম্পাদক মোঃ শামীম রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ নাছির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুল্লাহ আল গালিব।
এসময় উপস্থিত ছিলেন রাজেক রেজভি, বদলগাছী সদর ইউনিয়ন ছাত্রশিবিরসহ উপজেলার বিভিন্ন এলাকার সংগঠনের সদস্যবৃন্দ।
