সোমবার, ফেব্রুয়ারি ২৩

বগুড়া-৬ উপনির্বাচনে জাইমা রহমানসহ আলোচনায় যারা

|| নিজস্ব প্রতিবেদক ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিলের মধ্যে এই আসনে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারেক-কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

গত ডিসেম্বরে দেশে ফেরার পর থেকেই জাইমা রহমান দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, জিয়া পরিবারের ঐতিহ্য ধরে রাখতে জাইমা রহমানই এই আসনে ধানের শীষের হাল ধরবেন।

জাইমা ছাড়াও আলোচনায় রয়েছেন ডা. জুবাইদা রহমান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় বেশ কয়েকজন নেতা।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান এই আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন। এটি বিএনপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শেষ পর্যন্ত কেন্দ্র থেকে কাকে মনোনয়ন দেওয়া হয়, এখন সেটিই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *