রবিবার, ফেব্রুয়ারি ২২

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজধানীর বংশালে ইসলামী ঐক্য আন্দোলন বংশাল থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

বংশাল থানা শাখার আমীর আলহাজ্ব মুহাম্মদ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান।

মাহফিলের আলোচনায় বক্তারা মাহে রমজানের ফজিলত, আত্মশুদ্ধি এবং ইসলামী সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মহিব্বুল্লাহ ভূঁঞা এবং ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।

বক্তারা বলেন, রমজান মাস আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং সকল প্রকার জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শক্তি যোগায়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *