মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪

পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার করল্যাছড়ি নামক এলাকা থেকে হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহলদল প্রায় ৮৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০,৮০০০ টাকা (এক লক্ষ আট হাজার টাকা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *