
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়িতে দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী, টেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)লোগাং জোন ।
রবিবার (০৮ মার্চ ২০২৬ ) দুপুরে ৩ বিজিবি সদর দপ্তরে লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিএসসি (সেবা)-এর উপস্থিতিতে এ সহায়তা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ২৮ জন দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩১ জন দুস্থ, গরিব ও অসহায় পরিবারকে মোট ৩৩ বান্ডিল টেউটিন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বিজিবি জানায়, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
