
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী একটি লরি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), টিসি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের যৌথ অভিযানে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় লরিটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাট পন্টুন এলাকা থেকে লরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম।
জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের দশ চাকার তেলবাহী লরিটি যশোর থেকে প্রায় ২৪ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথে দৌলোদিয়া ফেরিঘাট থেকে ফেরীতে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামে, ফেরি থেকে সড়কে ওঠার সময় পথে লড়িটির ব্রেক হঠাৎ বিকল হয় পরে যায়। ১৬ ঘন্টা পর তেলের লরিটি উদ্ধার করা হয়।
