বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

নৈতিক অবক্ষয় ও দূর্নীতি মুক্ত সুশীল সমাজ গঠনের প্রশিক্ষণের মাস পবিত্র মাহে রমজান

|| ডা. আনোয়ার সাদাত ||

সমাজে আজ যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ, খুন, ধর্ষণ, দূর্নীতি সন্ত্রাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এর মূল কারণ মানুষের তাকওয়ার অভাব ও নৈতিক অবক্ষয়। তাকওয়ার অভাব ও নৈতিক অবক্ষয় হলে মানুষের মধ্যে লোভ লালসা, দূর্নীতি, অপরাধ প্রবনতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এবং সমাজ হয়ে ওঠে দূর্নীতিগ্রস্হ, অস্থিতিশীল, সন্ত্রাস নির্ভর। আর একমাত্র ইসলামী জীবন বিধান অনুসরণই ব্যক্তি ও সমাজকে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত আদর্শ মানুষ ও সমাজ রুপান্তরিত করতে পারে। আর পবিত্র মাহে রমজানই হচ্ছে এব্যাপারে সর্বোত্তম প্রশিক্ষণ গ্রহনের সময়।

পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে, “হে মুমীনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতগণের উপর। এ জন্য যে, আশা করা যায় তোমরা মুত্তাকী হতে পারবে।” সূরা বাকারা -১৮৩

তাকওয়া এমন একটি গুণ যা মানুষকে সকল অন্যায় থেকে বিরত রাখে। কারণ, প্রত্যেক কাজে তার অন্তরে আল্লাহর স্মরণ থাকে।

সওম মানুষকে ত্যাগ, আল্লাহর ভয়, ধৈর্য ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষা দিয়ে থাকে।
ট্রেনিং বা প্রশিক্ষণ যেমন একজন সৈনিককে দক্ষ সৈনিকে পরিণত করে, তেমনি সওম মানুষকে জীবন যুদ্ধ পার ও সত্যের পথে অবিচল সৈনিক হতে সহয়তা করে। লোভ লালসা, অন্যায় অবিচার, শোষণ, দুঃশাসন সন্ত্রাসসহ সকল অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকার জন্য সওম মানুষকে শিক্ষা দেয়।

রোজার আত্মশুদ্ধি ও আত্ম সংযমের শিক্ষা থেকে নিজেদের সংশোধন ও সুসংগঠিত করে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সচেষ্ট হই, এটাই কামনা।

লেখক: ইসলামিক স্কলার, সাংবাদিক ও চিকিৎসক (খুলনা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *