
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল ৯টায় নাগেশ্বরী পৌর গেট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা মকবুল হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আফজাল হোসেন সরকার প্রমুখ।
এছাড়াও উপজেলা জামায়াতের কর্মীবৃন্দ ও পৌর পরিচ্ছন্ন কর্মীবৃন্দ মাননীয় এমপি মহদয়ের সাথে পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।
অভিযান পরিচালনাকালে প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, এটা শুধুমাত্র আমাদের ফটোসেশান নয়, যার যার অবস্থান ও দায়িত্ব থেকে কাজ করতে হবে। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এলাকার মানুষের মন ভালো থাকবে। পরে তিনি নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিশর্দনে যান। সেখানে রুগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের অনেক অনিয়ম দেখতে পান।
উল্লেখ্য যে, মাননীয় সংসদ সদস্য মহোদয় পৌরসভায় উপস্থিত হলে, পৌর কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
