মঙ্গলবার, এপ্রিল ৭

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জাতীয় সংসদে জ্বালানিমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন, যা মোট মজুত তেলের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ১৬ হাজার টন পেট্রোল এবং ১০ হাজার ৫০০ টন অকটেন মজুত আছে।

সংসদ অধিবেশনে মন্ত্রী আরও জানান, চলতি এপ্রিল মাসে দেশে আরও জ্বালানি তেল আসার শিডিউল রয়েছে। পাশাপাশি অবৈধ মজুত রোধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার গত মাসেও তেলের দাম সমন্বয় করে মূল্য বৃদ্ধি করেনি। তবে আগামী মে মাসের দাম নিয়ে বর্তমানে কাজ চলছে। এ বিষয়ে মন্ত্রীপরিষদে বিস্তারিত আলোচনার পর প্রয়োজন সাপেক্ষে দাম বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *