মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭

তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের শক্তিশালী মন্ত্রিসভা গঠন করছে বিএনপি

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের একটি বিশাল ও শক্তিশালী মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে দলটি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন এই মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তালিকায় দেখা গেছে, নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। পূর্ণ মন্ত্রীদের তালিকায় অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। এতে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের। এছাড়া মোহাম্মদ আমিনুর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্রেট কোটায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী হিসেবে তালিকায় তরুণ ও উদীয়মান নেতাদের আধিক্য লক্ষ্য করা গেছে। এই তালিকায় রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং টেকনোক্রেট কোটায় আমিনুল হক।

দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় ফিরে বিএনপি তাদের এই মন্ত্রিসভার মাধ্যমে দেশের উন্নয়ন ও সংস্কার প্রক্রিয়ায় নতুন গতি আনবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *