বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯

তাণ্ডবে নব্য ফ্যাসিবাদ

নেকড়ের অরণ্য পুড়ে ছারখার,
রাজমহল হারিয়ে নির্জন বনবাস।
দখলে হায়েনারা করে উল্লাস,
মজলুমের নেমে এলো তিমির রাত।

ধর্ষিতার গগন বিদারী আর্তচিৎকার,
নর পিচাশ আনন্দে করে উল্লাস।
হায়েনাদের বিচরণ গর্জন হুংকার
নৃশংসতায় জমিন কাঁপে থরথর।

ওরাতো অবৈধ মায়ের সন্তান,
কুখ্যাত সন্ত্রাসী রক্তপায়ী কুলাঙ্গার।
ছিনতাই চাঁদাবাজে করে বাজিমাত,
দস্যুপনায় জল্লাদ ডাকাত উন্মাদ।

দুর্বৃত্তরা ভুলে যায় অতীত ইতিহাস,
অত্যাচারে বিমুর্ত পেয়ে রাজপ্রাসাদ।
জান মাল ইজ্জতের নয় পাহারাদার,
ভিখারির হক লুটে বড় কাঙ্গাল।

বাড়ি ঘরে আগুনের মহোৎসব,
হৈহুল্লোড়ে ভাঙচুর দোকান লুটপাট।
বীভৎস ভয়াল রুপে নব্য ফ্যাসিবাদ,
উৎকণ্ঠায় ম্রিয়মাণ সোনালি প্রভাত।

ক্ষুধার তাড়নায় হয়েনারা করে ছট্পট,
রক্তপানে বিপ্লবীদের ছিঁড়ে খেতে লাশ।
নরপশু পালন করে ধর্ষণে উৎসব,
ওরাইতো সমাজের সুশীল কর্ণধার।

আস্তিনে লুকে থাকা নাগ বিষধর,
ছোবলের অপেক্ষায় ছিল এতকাল।
ওদের দ্বারা সমাজ নয় নিরাপদ,
নির্যাতনের বিভীষিকায় বিপর্যস্ত জনপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *