
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তাড়াইল উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও প্রোগ্রেসিভ কিন্ডারগার্ডেনের পরিচালক আমজাদ শরীফ।
নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনো বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সকল ভেদাভেদ ভুলে এ দিনটি উদযাপনের মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
