শনিবার, মার্চ ৭

তজুমদ্দিনে জমি দখল করে খামারের ঘাস লুট; চাঁদার দাবিতে মারধরের অভিযোগ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ায় রাম মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর ও জমি থেকে ঘাস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৭ মার্চ) উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগেশ ডাক্তার বাড়িতে একই এলাকার মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী রাম মজুমদার।

অভিযোগে জানান, কয়েকদিন আগে তিনি চর এলাকা থেকে ঘাস/খড় কিনে আনেন। পরে সেই ঘাস কেনার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ২৪ শতাংশ জমির ঘাস জোরপূর্বক দখল করে নিয়ে যায়। এবং তার মোটরসাইকেল নিয়ে যায় চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারী।

পরবর্তীতে তার মোটরসাইকেল ফেরত দিলেও ঘটনার জের ধরে ৬ ও ৭ মার্চ তারিখে অভিযুক্ত ব্যক্তিরা তাকে দুই দফা মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন।

আহত রাম মজুমদার বর্তমানে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এবিষয়ে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ বলেন, এধরনের ঘটনার এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *