বৃহস্পতিবার, এপ্রিল ৯

চরম বৈষম্য নিরসনে ইবতেদায়ীসহ উপজেলায় সকল স্তরের মাদ্রাসা সরকারিকরণ সময়ের দাবি

নারী শিক্ষা অগ্রায়নে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা নারী শিক্ষা ক্ষেত্রে সরকারের এক ইতিবাচক ভূমিকা জন্য সরকারকে ধন্যবাদ।

বাংলাদেশের ৯০% জনসংখ্যা মুসলিম। কিন্তু তাদের ইসলামের শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো আজও অবহেলিত। সরকার পরিবর্তন হয় কিন্তু মাদ্রাসাগুলো সরকারি হয় না। মাদ্রাসার সাথে প্রতিটি সরকারের বিমাতাসূলভ আচরণ এদেশের মুসলিম সমাজকে করেছে আশাহত।

দেশে শুধু ঢাকা আলিয়া সিলেট আলিয়া এবং বগুড়া আলিয়া এই তিনটি মাদ্রাসা ব্যতীত ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল কামিল এই পাঁচটি স্তরের আর দ্বিতীয় কোনো মাদ্রাসা সরকারিকরণের ইতিহাস গত দুশো বছরে নেই। অথচ প্রতিটি উপজেলা পর্যায়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং ডিগ্রী স্নাতক উত্তর স্তরে ৫ ঊর্ধ্ব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

দেশের সকল স্তরের সাধারণ শিক্ষা সরকারি প্রতিষ্ঠান হল ৬৭,০১১টি। আর সেখানে মাদ্রাসা মাত্র তিনটি। নিম্নের ডাটাটি দেখলে আমাদের কাছে বিষয়টি স্পষ্টতো প্রতিভাত হবে।

১. সর্বমোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫, ৫৬৬ টি।

২. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮৪ টি।

৩. সরকারি স্কুল অ্যান্ড কলেজ ৬৩ টি।

৪. সরকারি উচ্চ মাধ্যমিক কলেজ ৫৪ টি।

৫. সরকারি ডিগ্রি + অনার্স কলেজের সংখ্যা: ৪৪৬ টি।

৬. সরকারি স্নাতকোত্তর (মাস্টার্স) কলেজ ১৯৮ টি।

৭. সরকারি স্নাতকোত্তর (কামিল) মাদ্রাসা ০৩ টি।

দেশের ১০ টি বোর্ডের মধ্যে একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি স্তরে পরীক্ষার্থীর সংখ্যা ঢাকা বোর্ডের পড়েই এ বোর্ডের অবস্থান।

সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জরিপ করলে দেখা যাবে মাদ্রাসা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা থেকে শুরু করে অনেক বিভাগের চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছেন।

শুধু কামিল পাস করেও বিসিএস পাস করে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

কাজেই মাদ্রাসা শিক্ষার্থীরা যে বেকার হয়ে দেশের বোঝা হয়ে রয়েছে এমনটি মনে করার কারণ নেই। গড় হিসেব করলে দেখা যাবে স্কুল কলেজের চাইতে মাদ্রাসা শিক্ষার্থীদের বেকার সংখ্যা কম।

তাই দেশ জাতির একান্ত দাবি সকল ইবতেদায়ী মাদ্রাসাসহ প্রতি উপজেলায় একটি করে দাখিল আলিম ফাজিল এবং কামিল স্তরের অন্তত একটি করে মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *