রবিবার, ফেব্রুয়ারি ১৫

খুলনায় বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক অভিযান শুরু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মহানগরীতে যানজট নিরসনের লক্ষ্যে বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারি চালিত ইজিবাইক আটক অভিযান শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ যৌথভাবে আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে এ অভিযান শুরু করে।

অভিযানের প্রথম দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩২টি বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক করা হয়। আটককৃত যানগুলো জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে।

কেসিসির পক্ষ থেকে সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিমের নেতৃত্বে এবং কেএমপির ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম, টিএসআই মো. রেজাউল করিম, কেসিসির লাইসেন্স অফিসার শেখ মো. দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপির পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

নগরবাসীর স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কেসিসি ও কেএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *