মঙ্গলবার, মার্চ ৩১

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নতুন সচিব মো. দাউদ মিয়া

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়েছে।

নিয়োগের আগ পর্যন্ত মো. দাউদ মিয়া এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান প্রজ্ঞাপনে তাকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে এই নতুন পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বর্তমান সচিব মুহাম্মদ রফিকুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *