
|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন ১৩টি পরীক্ষা কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৪টি কেন্দ্রের আবেদন বাতিল করেছে বোর্ড কর্তৃপক্ষ।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত কেন্দ্র তালিকার বিষয়ে কোনো প্রতিষ্ঠানের আপত্তি থাকলে তা লিখিতভাবে বোর্ডকে জানানোর সুযোগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:কেন্দ্র সংক্রান্ত যেকোনো আপত্তি আগামী ৩০ মার্চ ২০২৬, সোমবার-এর মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।আবেদনটি অবশ্যই লিখিত আকারে হতে হবে। নির্ধারিত তারিখ অর্থাৎ ৩০ মার্চের পর আর কোনো আবেদন বা আপত্তি গ্রহণ করবে না বোর্ড।
বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে সকল প্রতিষ্ঠান প্রধানকে দ্রুত ওয়েবসাইট থেকে তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে। প্রতি বছর এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভৌগোলিক দূরত্ব ও আসন সংখ্যা বিবেচনা করে এই কেন্দ্র তালিকা প্রণয়ন করা হয়।
