বুধবার, মার্চ ১৮

আদালতে বিয়ে; জাপা নেতা, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার জামিনে মুক্ত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎

৫ লাখ টাকা কাবিনে আদালতে বিয়ে, জামিনে মুক্ত হলেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার।‎‎ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া নাগেশ্বরী হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারের বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় জামিন দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত।

‎‎রবিবার (১৫ মার্চ) ৫ লাখ টাকা কাবিনে চেয়ারম্যান নুরুজ্জামান সরকার নজিজনকে বিয়ে করেন আদালতে।

‎‎পরে কাবিন নামা আদালতে জমা দিলে নাগেশ্বরীর আমলী আদালতের বিচারক হাবিবুর রহমান লাইজু জামিন মঞ্জুর করেন। বাদী নজিজন বেগমের সাথে আদালতে বিয়ে ও আপোষের বিষয়টি পরিবার পক্ষ থেকে নিশ্চত করেছেন।‎‎

ঐ নারী দির্ঘদিন ধরে স্বামী ও সন্তানের পিতার স্বীকৃতি দাবি করে আসছে। অবশেষে আদালতের মাধ্যমে বাদী নজিজন স্বামী ও আড়াই বছরের কন্যা সন্তানের পিতার স্বীকৃতির পরিচয় পেলো।‎‎

১৪ ফ্রেব্রুয়ারি ঐ নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২১/২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *