রায়পুরায় পূজা উদযাপন পরিষদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়
|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||নরসিংদীর রায়পুরা পৌরসভার আয়োজনে পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও পৌর এলাকার পূজা মণ্ডপের নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা পৌর প্রশাসক মো. ইকবাল হাসান।এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুরা উপজেলা শাখার সভাপতি এ্যাড. চন্দন কান্তি সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি শংকর মেম্বার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আইন বিষয়ক সম্পাদক সাহেদুল আলম। এছাড়াও বিএনপি, জামায়াত, বৈষ...










