রাইসিকে বিদায় জানাতে ৬৮ দেশের প্রতিনিধি ইরানে
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে। বুধবার (২২শে মে) রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়। এ দিন রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছেন ৬৮ দেশের প্রতিনিধি।আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের অভ্যর্থনা জানান ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবার, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। সংকটকালে ইরানের পাশে থাকায় বিদেশি রাষ্ট্রের নেতাদের ধন্যবাদ জানান তারা।জানাজায় অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইব্রাহিম রাইসির রাষ্ট্রনায়ক হিসেবে দক্ষতা ও বন্ধুত্বভাবাপন্ন মনোভাব স্মরণ করেন এবং নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন।সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তেহরানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন। এ সময় উপস্থিত থাকাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ক...
